ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
সারাবছর, প্রতিদিন সাহাবীদের গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সারাবছর, প্রতিদিন―সাহাবীদের গল্প এক অনন্য গল্পের বই, যা শিশু-কিশোরদের সাহাবায়ে কেরাম অর্থাৎ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহচরদের রোমাঞ্চকর এবং মজাদার জীবনে নিয়ে যাবে। এতে সাবলীল ও তেজস্বী ভাষায় সাহাবীদের জীবন ও আচরণের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। দ্বীনের জন্য অপূর্ব আত্মত্যাগ এবং কঠোর সংগ্রাম-সাধনার কারণেই সারা বিশ্ব জুড়ে মানুষ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তাদের লালন করে। প্রতিদিন শিশু-কিশোররা এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীদের প্রজ্ঞা সম্বলিত একটি নতুন গল্প পড়ার সুযোগ পাবে। এগুলো তারা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারলে তাদের জীবনও হয়ে উঠবে অনুসরণীয় ও অনুকরণীয়।
৩৬৫টি গল্পের সমন্বয়ে এই বই শিশু-কিশোরদেরকে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিস্ময়কর দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিবে। এটি এদেশের প্রতিটি মুসলিম ঘরেই থাকা প্রয়োজন। ইনশাআল্লাহ, এ বইটি শিশু-কিশোরদের চরিত্র গঠনে ব্যাপক ভূমিকা রাখবে।
বইয়ের তথ্য
| নাম | সারাবছর, প্রতিদিন সাহাবীদের গল্প |
|---|---|
| ইংরেজি নাম | Sara bochor protidin shahabader golpo |
| লেখক | মুহাম্মাদ খালিদ পারভেজ, মুহাম্মাদ তৈয়বুর রহমান |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| আইএসবিএন | 978-984-94323-8-8 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৩৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!