ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩২টি পাতা পড়ে দেখুন

সীরাতে রাসূল (সা.)

প্রিয় নবীজী স.

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳221

৳ 34035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 119

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন মানবতার দূত। পৃথিবীবাসীর জন্য পথপ্রদর্শক। সকল ভ্রান্তি ও ভ্রষ্টতা থেকে মানবজাতিকে উদ্ধারকারী। তিনি রহমাতুল লিল আলামীন বা জগদ্বাসীর জন্য রহমত। তার জীবনেই রয়েছে প্রকৃত মানবতা, প্রকৃত সভ্যতা, প্রকৃত জ্ঞান ও শিক্ষা এবং প্রকৃত মনুষ্যত্বের পূর্ণ বিকাশ। তিনি তো স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। স্রষ্টার হুকুম ও বার্তা নিয়ে এসেছেন। স্রষ্টার পরিচয় ও তাঁর সৃষ্টির লক্ষ্য-উদ্দেশ্য জানানোর জন্য এসেছেন। এসেছেন পুরো মানবজাতিকে সত্য ও সুন্দরের পথ দেখাতে। সঠিক পথের দিশা দিতে। ইহজাগতিক ও পরজাগতিক সফলতা লাভের সূত্র ধরিয়ে দিতে। এ বিষয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পাক কালামে বলেছেন, ‘বস্তুত আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ—এমন ব্যক্তির জন্য, যে আল্লাহ ও আখেরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।’

-সূরা আহযাব (৩৩), আয়াত ২১

এই আদর্শ জানার জন্য এবং অনুসরণের জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো সত্যিকারের ওয়ারিসে নবী যাঁরা; তাঁদের সোহবত ও সান্নিধ্য গ্রহণ করা, কুরআন মাজীদ তিলাওয়াতের পাশাপাশি সঠিক নিয়মে কুরআন বুঝার চেষ্টা করা এবং অত্যন্ত আগ্রহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রিয় নবীজী স.
ইংরেজি নাম Prio Nobiji sm.
লেখক শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রাহিমাহুল্লাহ)
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
বিষয় সীরাতে রাসূল (সা.)
আইএসবিএন 9879849173175
পৃষ্ঠা সংখ্যা ১৮৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রাহিমাহুল্লাহ)

লেখক সম্পর্কে

শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রাহিমাহুল্লাহ)

হিজরী ত্রয়োদশ শতাব্দীর একজন বিখ্যাত গবেষক আলেমে দ্বীন। বংশপরিক্রমায় তিনি হযরত খালেদ ইবনে ওয়ালিদ রাদি.-এর বংশধর। ১৩৩৬ হিজরী/১৯১৭ ঈসাব্দে সিরিয়ার হালব নগরীতে জন্ম গ্রহণ করেন। ১৯৪৪ সালে মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের শরীয়া অনুষদে ভর্তি হন। প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষা সম্পন্ন করে ১৯৫০ সালে মনোবিজ্ঞানের ওপর বিশেষ সনদও অর্জন করেন। কর্মজীবন শুরু করেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইসলামী শিক্ষক নিয়োগ পর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 221

৳ 34035% ছাড়