ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
দ্য জেরুজালেম সিক্রেট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“দ্য জেরুজালেম সিক্রেট…” সময়ের সাথে পরিভ্রমণ; যা আপনাকে উত্তেজনাপূর্ণ ও দুঃসাহসিক যাত্রার মধ্য দিয়ে নিয়ে যাবে দীর্ঘ দু’হাজার বছর ধরে চলে আসা এক রহস্যের অন্তরালে…নীলনদের তীরে এক প্রত্নতাত্ত্বিক স্থানের ধ্বংসাবশেষে পিয়েট জানসিন নামের এক হোটেল মালিকের লাশ পাওয়া যায়। রহস্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে নিয়ে তদন্তের ভার পড়ে লুক্সার পুলিশ ডিভিশনের ইনস্পেক্টর ইউছুফ খলিফার উপর। যতক্ষণে তিনি পিয়েট জানসিনের পরিচয় উদ্ঘাটন করেন, বাধ্য হয়ে জড়িয়ে পড়েন পনের বছর আগেকার এক কেসে, যাতে নৃসংশভাবে এক মহিলাকে হত্যা করা হয়, আর দায়ী করা হয় এক নিরপরাধ লোককে। খলিফা তার উর্ধ্বতন অফিসারের আপত্তি উপেক্ষা করে সে কেসটি পুনর্নবীকরণ করেন। তখনই বাধ্য হয়ে ইসরায়েলি ইনস্পেক্টর বিন-রয়ের শরণাপন্ন হন।অন্যদিকে জায়নবাদী দখলদারিত্ব বিরোধী ফিলিস্তিনি সাংবাদিক লায়লা আল-মাদানি এক অজানা উত্স থেকে মধ্যযুগীয় নথি সম্বলিত একটি চিঠি পান। লায়লা চিঠির রহস্য উদ্ধারে নেমে যায়, এদিকে খলিফা ও বিন-রয় পিয়েট জানসিন সম্পর্কে আবিষ্কার করেন এক ভয়ংকর বাস্তবতা! তাদের সকলের তদন্তে জড়িয়ে পড়ে প্রাচীন জেরুসালেম, মধ্যযুগীয় ক্রুসেড ও ক্যাথারের রহস্যময় তথ্য এবং নাত্সীদের জঘন্য ইতিহাস। এভাবে দু’হাজার বছরের চলমান রহস্যের সমাধানে পরিভ্রমণ করতে হয় প্রাচীন, মধ্যযুগ ও বর্তমান যুগের ঘটনাপ্রবাহে… সর্বোপরি এ উপন্যাসটি উত্তেজনাপূর্ণ ও শাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে নিয়ে যাবে আপনাদের…
বইয়ের তথ্য
| নাম | দ্য জেরুজালেম সিক্রেট |
|---|---|
| ইংরেজি নাম | the erusalem secret |
| লেখক | পল সাসম্যান, আব্দুল করিম নোমানী |
| প্রকাশনী | নবপ্রকাশ |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ৩১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!