ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২২টি পাতা পড়ে দেখুন

খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী

আমিরুল মুমিনিন আলি ইবনু আবি তালিব রাদি.

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳248

৳ 45045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 202

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রায় অসম্ভব ও রুদ্ধশ্বাস বহুবিধ প্রক্রিয়া ইসলামি খিলাফতের পরিবেশকে গুমোট করে রেখেছে। নানা ঝঞ্ঝাট, নানা বিভ্রাট, নানা ফিতনা ও সমস্যায় আকীর্ণ পৃথিবীতে কে কার দায়িত্ব নেয়, কে কাকে মান্যতা দেয়—তার কোনো ইয়ত্তা নেই। কেন্দ্র আর কেন্দ্রে নেই, উৎস তার উৎসে নেই—তা ছেয়ে গেছে ও ছড়িয়ে পড়েছে, তা ঝুলে গেছে ও ঢলে পড়েছে—সভ্যতা থেকে অসভ্যতার দিকে, শীতল-শান্তি থেকে চাঞ্চল্যের দিকে, ঈমান থেকে কুফর ও মুনাফিকির দিকে।

ইসলামি খিলাফতের প্রসিদ্ধ নগরীগুলোর পরস্পর রশি টানাটানিতে তাদের মূলসূত্রগুলোই ছিঁড়েখুঁড়ে ফালি ফালি হয়ে গেছে। কাবা শরিফ ও মসজিদে নববিতে এসে বাজামাআত দুরাকাআত নামাজ আদায়ের জন্য এখন আর কারও মনের ভেতর তেমন কোনো উদ্দীপনা কিংবা চৈতন্য কাজ করে না; ইসলামি শরিয়ার আদল ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোনো কোশেশ কারও মধ্যে পরিলক্ষিত হয় না। সবাই সব জায়গায় প্রত্যেকের নিজস্ব মতামত, অভিরুচি ও দৃষ্টিভঙ্গি প্রকাশের প্রতিযোগিতায় নেমে পড়েছে।

ইতিহাসের এমনই এক যুগসন্ধিক্ষণে এসে খিলাফতের আসনে অধিষ্ঠিত হন ইলমে নববি তথা নবুওয়তি জ্ঞানের রাজতোরণ-খ্যাত সাহসী বীর সিপাহসালার, নবি-তনয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহার প্রিয় জওহার, আমিরুল মুমিনিন আলি ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।

প্রিয় পাঠক, এই গ্রন্থে তার ব্যক্তিজীবন, রাষ্ট্রীয় জীবন ও খিলাফতি জীবনের সকল খুঁটিনাটি বিষয় বিধৃত হয়েছে। এবং লেখকের আশ্চর্য জাদুকরি কলমে তার সামষ্টিক জীবনচরিত হয়ে গেছে এক অদ্ভুত সম্মোহনী ও সত্যভুক বিশদপুরাণ উপাখ্যান।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমিরুল মুমিনিন আলি ইবনু আবি তালিব রাদি.
ইংরেজি নাম amirul-muminin-ali-ibnu-abi-talib-ra
লেখক ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল, আব্দুল্লাহ কামাল, সাইদুল মুস্তফা
প্রকাশনী দারুত তিবইয়ান
বিষয় খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী
পৃষ্ঠা সংখ্যা ২৭১
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
ড.

লেখক সম্পর্কে

ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল

খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী বিষয়ক লেখক · প্রকাশক: দারুত তিবইয়ান

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 248

৳ 45045% ছাড়