Rudro Mohommad Shohidullar Premer Kobita (রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা

৳250.00
৳188.00
25 % ছাড়

ফ্ল্যাপে লিখা কথা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের উত্তাল কালপর্বে অবির্ভূত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একাধারে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের নিবিষ্ট সাধক। মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রতি আমৃত্যু সমর্পণ তাঁর কাব্যকে দিয়েছে মৃত্তিকালগ্ন, শিকড়স্পর্শী চারিত্র্য। যাবতীয় অসাম্য, শোষণ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ তাঁকে পরিচিত করেছে ‘তারুণ্যের দীপ্র প্রতীক’-এ।

সামাষ্টিক চৈতন্যের সমান্তরালে রুদ্রের প্রেমের কবিতাও সহজে ছুঁয়ে যায় পাঠক-শ্রোতার মর্মমূল। কখনো প্রত্যাখ্যানে-অভিমানে নীলকণ্ঠ, কখনোবা শরীর ছাপিয়ে অনন্ত প্রেমের তৃষ্ণায় কাতর- এমনই বহুস্তর আবেগে বর্ণিল রুদ্রের প্রেমের কবিতাবলি। মাত্র পঁয়ত্রিশ বছরের স্বল্পায়ু জীবনে রুদ্র রচনা করেছেন ঈর্ষনীয় সংখ্যক কবিতা; অসংখ্য গান, গল্প ও একটি কাব্যনাট্য। বর্তমান গ্রন্থ কবির প্রতিনিধিত্বশীল প্রেমের কবিতা ও গানের সংকলন। নিশ্চিতভাবে এই গ্রন্থ পাঠককে আগ্রহী করে তুলবে সমগ্র রুদ্র-পাঠে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন