ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রাজনীতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳277

৳ 33016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 53

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একটি পরোক্ষ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ১৯৯৬ সালে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি (১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনগুলো দেশে-বিদেশে গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এরপর দলীয় সরকারের অধীনে ২০১৪ সালে একটি 'একতরফা' এবং ২০১৮ সালে আরেকটি 'প্রশ্নবিদ্ধ' নির্বাচন হয়। যার ফলে নির্বাচনী ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পুরো প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ঘটনাক্রম নিয়ে জনমনে নানা রকম প্রশ্ন রয়েছে।

প্রশ্ন রয়েছে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি ও উচ্চ আদালতের ভূমিকা নিয়েও। এ বইয়ে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে যে রাজনৈতিক বিতর্ক বা সংকট চলছে, সেই সংকটের কারণ অনুসন্ধানের জন্য বইটি সচেতন নাগরিকদের অবশ্যপাঠ্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রাজনীতি
ইংরেজি নাম Tottabodhayok Sarkerbyaboshtha Batiler Rajniti
লেখক ড. বদিউল আলম মজুমদার
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849806233
পৃষ্ঠা সংখ্যা ১২৭
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২৩
ড. বদিউল আলম মজুমদার

লেখক সম্পর্কে

ড. বদিউল আলম মজুমদার

ড. বদিউল আলম মজুমদার একজন অর্থনীতিবিদ, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ এবং একজন উন্নয়নকর্মী । বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট'-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর। এছাড়া তিনি নাগরিক সংগঠন 'সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত ও অর্থবহ করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। একইসঙ্গে তিনি জাতীয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 277

৳ 33016% ছাড়