নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা
‘তোমার সামনে এক অদৃশ্য দেয়াল হয়ে আমি দাঁড়াব, নীলা। এমন এক বর্ম হয়ে তোমাকে ঘিরে রাখব যেন পৃথিবীর কোনো অবহেলা বা কোনো ধোঁকা তোমাকে আর স্পর্শ করতে না পারে। কেউ তোমাকে দুর্বল করার সাহস পাবে না, কারণ তোমার সবটুকু
দুর্বলতা তখন আমার দায়িত্বে থাকবে।’ মিহালের কণ্ঠের বলা এই গভীর আশ্বাস নীলার কান হয়ে সোজা তার হৃদয়ে গিয়ে আছড়ে পড়ল। এবার মিহাল আরও নিচু স্বরে বলল, ‘অতীত তোমাকে ক্ষতবিক্ষত করেছে বলেই কি তুমি বর্তমানকে দুহাতে ঠেলে
দেবে? বিশ্বাস করো, আমি সেই মানুষ নই যে মাঝপথে হাত ছেড়ে দেব। আমি তোমার ওই দূর আকাশের নীল হয়ে থাকতে চাই না, যা কেবল মুগ্ধ চোখে দূর থেকে দেখে তৃপ্ত হতে হয়। আমি বরং তোমার পায়ের নিচের সেই বিশ্বস্ত মাটি হতে চাই,যেখানে
তুমি সহস্রবার হোঁচট খেলেও আমি তোমাকে পরম মমতায় আগলে রাখব, আর যেখানে তুমি নিশ্চিন্তে পা ফেলে জীবনের সবটুকু পথ পাড়ি দিতে পারবে। তোমার যতটুকু সময় প্রয়োজন, আমি তার সবটুকুই তোমার অপেক্ষায় উৎসর্গ করলাম। আমি
তোমার জীবনের সেই নিভৃত কোণে রয়ে যাব যেখানে কেউ পৌঁছাতে পারেনি। তুমি যে নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা।
- নাম : নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা
- লেখক: নাজনীন নেছা নাবিলা
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 560
- ভাষা : bangla
- ISBN : 978-984-689-097-6
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





