ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

ঈমান আক্বিদা ও বিশ্বাস

আরকানুল ঈমান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳176

৳ 22020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 44

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মুসলিম মাত্রই জানা আবশ্যক যে, ঈমানের পূর্ণতার জন্য ছয়টি বিষয়ের উপর ঈমান আনয়ন করা অপরিহার্য। ঈমানের খুঁটি বা স্তম্ভগুলো সম্পর্কে যথার্থ ও পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণে ঈমানের দাবিদার অনেক মুসলিমও কাজে-কর্মে ঈমানবিরোধী হিসেবে সাব্যস্ত হয়। সত্যিকার অর্থে কেউ উসূলুল ঈমান বা ঈমানের মূলনীতি জেনে-বুঝে এর হক আদায় করলে তার দ্বারা সহীহ আমল করাও সহজ হয়ে যায়।

যেমন, কেউ যদি ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মর্যাদা’ এবং ‘রাসূলুল্লাহর সাথে ঈমান ভঙ্গকারী বিষয়’ সম্পর্কে পরিষ্কারভাবে জানতে পারে, তাহলে সে কখনো যুক্তি-তর্ক দিয়ে কোনো কিছুকে সুন্নাহর ওপর অগ্রাধিকার দিতে পারবে না। একইভাবে কেউ যদি মহান আল্লাহর ওপর ঈমানের সাথে সাথে তাঁর উলুহিয়্যাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে তাহলে তার দ্বারা ইবাদাতে কখনো আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করার মতো জঘন্য কাজ সংঘটিত হতে পারে না। আর এ জন্যই সকল নেক আমলের মূল ভিত্তিই হলো মযবুত ঈমান।বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ ড. মোহাম্মদ ইমাম হোসাইন সম্প্রতি উসূলুল ঈমান সম্পর্কিত কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ‘আরকানুল ঈমান’ বা ঈমানের খুঁটিসমূহ। এতে কুরআন-হাদীসের পর্যাপ্ত দলীল পরিবেশন করা হয়েছে। দৃঢ়ভাবেই বলা যায়, এ গ্রন্থ থেকে সম্মানিত পাঠক সংশ্লিষ্ট বিষয়ে উপকারী জ্ঞান লাভ করতে পারবেন, ইনশাআল্লাহ!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আরকানুল ঈমান
ইংরেজি নাম Arkanul iman
লেখক ড. মোহাম্মদ ইমাম হোসাইন
প্রকাশনী সবুজপত্র পাবলিকেশন্স
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস
আইএসবিএন 978-984-8927-85-4
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
সংস্করণ ২০২৫ সাল
প্রথম প্রকাশ ২০২১
ড. মোহাম্মদ ইমাম হোসাইন

লেখক সম্পর্কে

ড. মোহাম্মদ ইমাম হোসাইন

ড. মোহাম্মদ ইমাম হোসাইন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নুর আহমাদ, মাতার নাম আনোয়ারা বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে একাদশতম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান এ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 176

৳ 22020% ছাড়