মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ প্রাসঙ্গিক ভাবনা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এসেছিল আমাদের সকল সুখস্বপ্নের বাস্তবতা হয়ে। ষড়যন্ত্র ও চক্রান্তের ঘূর্ণিপাকে এমনভাবে মথিত ও বিধ্বস্ত হতে থাকল সব যে তা হয়ে উঠল আতঙ্কের নামান্তর। বাস্তবতা মানেই যেন কঠিন বাস্তবতা। কিন্তু এমন তো হবার কথা ছিল না। বিপর্যস্ত হয়ে পড়ল চারপাশ। ছদ্মপাকিস্তানি, সাম্প্রদায়িক শক্তি বিষাক্ত বাতাসে ভরে তুলল চরাচর। সবই প্রাক-পরিকল্পিত কলুষিত রাজনীতির ভয়ঙ্কর খেলা।
এর স্বরূপকে বুঝতে না পারলে বোঝা যাবে না আমাদের সমকালীন কালপর্বকেও। আর ত্ইা এ কাজে ব্রতী হয়েছেন আনিস রহমান, তাঁর প্রধান পরিচয় কথাশিল্পী হলেও প্রগতিশীল চেতনাজাত তাঁর অনুসন্ধিৎসু প্রবন্ধে মননশীল ও মৌলিক চিন্তার যে পরিচয় পাওয়া যায়, বিষয়ের তাৎপর্য, ঐশ্বর্য ও গুরুত্বে তা মর্মগ্রাহী হয়ে ওঠে। সাবলীল ভাষায় যৌগ-জটিল সম্পৃক্ত জীবন-পরিপার্শের যে নিহিত বাস্তবতাকে মেলে ধরেন, তা দায়বোধসম্পন্ন পাঠকের চিত্তকে সহজেই স্পর্শ করতে পারে। এই বৈশিষ্ট্য আনিস রহমানের বর্তমান ‘মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশঃ প্রাসঙ্গিক ভাবনা’ এ গ্রন্থকে স্বতন্ত্র ও সারগর্ভ করে তুলেছে।
বইয়ের তথ্য
| নাম | মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ প্রাসঙ্গিক ভাবনা |
|---|---|
| ইংরেজি নাম | muktijuddho poroborti bangladesh prasongik vabona |
| লেখক | আনিস রহমান |
| প্রকাশনী | জয়তী |
| বিষয় | মুক্তিযুদ্ধের ঘটনাবলী |
| আইএসবিএন | 9789848054000 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
