মারিয়া মিম একজন গৃহিণী ও ইসলামী জ্ঞানের শিক্ষার্থী। তিনি কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস ২০১৯ সালে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। সে বছর কওমি মাদরাসার শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া'র কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেন। শৈশব থেকেই জ্ঞানের প্রতি আগ্রহী মারিয়া মিম লেখালিখিও ভালোবাসেন। ২০২৫ সালের ইসলামি বইমেলায় মাকতাবাতুল আযহার থেকে "সেরাদের জ্ঞানগল্প" নামে তার একটি শিশুতোষ বই প্রকাশিত হয়। ২০২১ সাল থেকে দেশের জনপ্রিয় পত্রিকা 'কালের কণ্ঠে'র ইসলাম পাতায় নিয়মিত লিখে যাচ্ছেন। তার জীবনসঙ্গী মাওলানা ইবরাহিম সুলতান, যিনি হাদিস বিষয়ে শিক্ষক ও গবেষক। বর্তমানে তিনি মারকাজুল বুহুস আল ইসলামিয়া আফতাবনগর, ঢাকা-তে উলুমুল হাদিস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি 'কালের কণ্ঠ' পত্রিকার একজন নিয়মিত লেখক ও নিউজ-২৪ এর ধর্মীয় আলোচক।