সাইন্স ফিকশন

বিজ্ঞান কল্পকাহিনী ইরন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳149

৳ 17515% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 26

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"বিজ্ঞান কল্পকাহিনী ইরন"বইটির প্রথমের কিছু অংশ:

ইরন দীর্ঘসময় থেকে সমুদ্রের তীরে নির্জন বিস্তৃত বালুবেলায় একাকী বসে আছে। তার মন বিষন্ন, বিষন্নতার ঠিক কারণটি জানা নেই বলে একধরনের অস্থিরতা তার মনকে অশান্ত করে রেখেছে। ইরন অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকায় একটা ভাঙা চাঁদ মেঘের আড়াল থেকে বের হওয়ার মিথ্যে চেষ্টা করে আবার মেঘের আড়াল হয়ে গেল। মেঘে ঢাকা চাঁদের কোমল আলােতে চোখের রেটিনায় বর্ণ অসংবেদী রড গুলি কাজ করছে— তাই চারিদিক আবছা এবং ধূসর। মধ্যরাত্রিতে নির্জন বালুবেলায় সামনের বিস্তৃত নিস্তরঙ্গ সমুদ্রটিকে একটি অতিপ্রাকৃতিক দৃশ্য বলে মনে হয়। ইরনের পিছনে দীর্ঘ ঝাউগাছ, সমুদ্রের নােনা ভেজা হাওয়ায় সেগুলি দীর্ঘশ্বাসের মতাে শব্দ করছে। হাহাকারের মতাে সেই শব্দ শুনলেই বুকের মাঝে বিচিত্র একধরনের শূন্যতা এসে ভর করে।

ইরন তার বুকের মাঝে দুর্বোধ্য সেই শূন্যতা নিয়ে নিজের হাঁটুর উপর মাথা রেখে নিঃশব্দে বসে থাকে। হঠাৎ করে সে বুঝতে পারে সে বড় নিঃসঙ্গ এবং একাকী। তার বুকের ভিতরে যে বিষন্নতা তার সাথে সে পরিচিত নয়, যে হতাশা তার মুখােমুখি হওয়ার সাহস নেই ।

অথচ এরকমটি হওয়ার কথা ছিল না। ইরন সুদর্শন, সুস্থ, সবল, নীরােগ একজন পুরুষ, তার বয়স মাত্র সাতাশ, এরকম বয়সে একজন মানুষ দীর্ঘ প্রস্তুতির পর প্রথমবার সত্যিকার জীবনে প্রবেশ করে। নিজে দায়িত্ব বুঝে নেয়, নেতৃত্ব দেয়া শুরু করে, আশেপাশে অন্য মানুষেরা তার চিন্তা-ভাবনা-সিদ্ধান্তের উপর নির্ভর করতে শুরু করে। ইরন মেধাবী এবং পরিশ্রমী মানুষ ছিল। তার ভিতরে তীক্ষ্ম একধরনের সৃজনশীলতা ছিল, জীবনকে ভালবাসার ক্ষমতা ছিল, উপভােগ করার আগ্রহ ছিল। সবচেয়ে বড় কথা তার ভিতরে সহজাত নেতৃত্বের একটা

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিজ্ঞান কল্পকাহিনী ইরন
ইংরেজি নাম biggann kolpokahini iron
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী সময় প্রকাশন
বিষয় সাইন্স ফিকশন
আইএসবিএন 9844581958
পৃষ্ঠা সংখ্যা ১০৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 149

৳ 17515% ছাড়