ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব

মুফাসসির পরিচিতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳525

৳ 70025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 175

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল-কুরআন জ্ঞান-বিজ্ঞানের মূল ও প্রধান উৎস। এটি আরবী ভাষায় অবতীর্ণ । এতে আরবী অলংকার বিজ্ঞানের সৌকর্য রীতি ও পদ্ধতি প্রযুক্ত হয়েছে। এ মহাগ্রন্থে অনেক স্বল্প প্রচলিত ও রূপকার্থবোধক শব্দ ও বাক্য ব্যবহৃত হয়েছে, যা সাধারণভাবে বোধগম্য নয়; বরং এগুলো অনুধাবনের জন্য ব্যাখ্যা-বিশ্লেষণের অতীব প্রয়োজন।

এ ব্যাখ্যা-বিশ্লেষণকে তাফসীর বলা হয়। আরবী জ্ঞান-বিজ্ঞান চর্চায় তাফসীর শব্দটি আল-কুরআনের বাণী হৃদয়ঙ্গম করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। ইসলামের প্রাথমিক যুগ থেকে তাফসীর বর্ণনার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয় ।

সাহাবীগণ কোন আয়াতের শাব্দিক বিশ্লেষণ এবং ভাব উদঘাটনে সক্ষম না হলে তাঁরা রাসূল সা.-এর শরণাপন্ন হতেন। তিনি তাঁদেরকে আল-কুরআন সম্পর্কিত তাঁদের উপস্থাপিত বিষয়গুলো সুষ্পষ্টভাবে বুঝিয়ে দিতেন। ফলে তাঁরা সহজেই সংশ্লিষ্ট আয়াতের মর্ম অনুধাবনে সক্ষম হতেন।

এভাবে নবীযুগে তাফসীর অভিজ্ঞানের গোড়াপত্তন হয়। রাসূল সা.-এর ইন্তিকালের পর সাহাবী, তাবিঈ ও তাবি-তাবিঈনের যুগে এ অভিজ্ঞান বিকশিত হয় সম্প্রসারিত হয় এর দিগন্ত। পরবর্তীকালে এটি পূর্ণ শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সূচনাকাল থেকে অদ্যাবধি আল-কুরআনকে ঘিরে অসংখ্য বিদগ্ধ পণ্ডিত তাফসীর গ্রন্থ রচনা করেছেন। এ সমস্ত মনীষী ও তাঁদের রচিত তাফসীরকে কেন্দ্র করে বিভিন্ন ভাষায় অনেকেই অসংখ্য গ্রন্থ প্রণয়ন করে এ অভিজ্ঞানকে করেছেন সমৃদ্ধ । এরই ধারাবাহিকতায় উল্লেখ্যযোগ্য মুফাসসিরদের জীবনী ও তাঁদের রচিত তাফসীর পর্যালোচনা বিষয়ে বাংলা ভাষায় এ বক্ষমান গ্রন্থটি অনন্য ও অসাধারণ ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুফাসসির পরিচিতি
ইংরেজি নাম Mufassir Porichiti
লেখক ড. মোহাম্মদ বেলাল হোসেন
প্রকাশনী বিআইআইটি পাবলিকেশন
বিষয় ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849572916
পৃষ্ঠা সংখ্যা ৫৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
ড. মোহাম্মদ বেলাল হোসেন

লেখক সম্পর্কে

ড. মোহাম্মদ বেলাল হোসেন

ড. মোহাম্মদ বেলাল হোসেন বগুড়া জেলার কাহালু থানাধীন কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করার পর তিনি মাদরাসায় ভর্তি হন। তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল থেকে কামিল পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম বিভাগসহ মেধাতালিকায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে বি.এ. অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 525

৳ 70025% ছাড়