ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
এ হাউজ উইদাউট উইন্ডোজ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জেবার জীবনটা শান্ত-ই বলা যায়। আদর্শ স্ত্রী, আদর্শ মা। অথচ একদিন তাদের নিজেদের উঠানেই স্বামী কামালের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল। ঝড় নেমে আসে তার শান্ত জীবনে। আফগানিস্তানের কঠোর সামাজিক প্রথা আর আইনি মারপ্যাঁচ শোকে স্তব্ধ জেবাকে নিয়ে যায় জেলের অন্ধকার কুঠরিতে। সাথে দেয় খুনি উপাধি, আর তীব্র শোকের পাহাড়।
জেলেই জেবার পরিচয় হয় আরও কিছু নারীর সাথে। সবার জীবনের গল্প ভিন্ন অথচ সবাই-ই নানা ধরনের বৈষম্য আর অন্যায়ের শিকার। জানালাহীন এক অন্ধকার ঘর। অথচ সেখানেই গড়ে উঠে কিছু অভাগিনীর অদ্ভুত বন্ধুত্ব। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে! কামালের খুনি কি আসলেই জেবা?
জেবার মামলা লড়তে আসেন আফগান-বংশোদ্ভূত মার্কিন আইনজীবী ইউসুফ। জেবার সত্য খুঁজতে গিয়ে সে বুঝে, এই আফগান নারী এবং তার দেশে কেউ-ই সরল না। এর পেছনে লুকিয়ে আছে কুটিল সব মারপ্যাঁচ।
আধুনিক আফগান নারীদের লড়াই আর টিকে থাকার এক অসাধারণ গল্প নিয়ে নাদিয়া হাশিমি লিখেছেন ‘এ হাউজ উইদাউট উইন্ডোজ’।
বইয়ের তথ্য
| নাম | এ হাউজ উইদাউট উইন্ডোজ |
|---|---|
| ইংরেজি নাম | A House Without Windows |
| লেখক | নাদিয়া হাসিমি, তাহসিনা জান্নাত চাঁদনী |
| প্রকাশনী | শিরোনাম প্রকাশন |
| বিষয় | অনুবাদ উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!