ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন
সালাফদের ইলমী শ্রেষ্ঠত্ব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
।।। সালাফদের কম কথা বলার হেকমত ।।।
অজ্ঞতা ও অপারগতার কারণে এই উম্মতের মহান পূর্বসূরীরা তর্ক-বিতর্ক ও বিবাদ থেকে বিরত থাকতেন, এমনটা কখনোই নয়; বরং তারা আল্লাহর ভয় ও ইলমের খাতিরেই চুপ থাকতেন। আর তাদের পরবর্তীদের বেশি কথা বলা এই জন্য নয়, তাদের এমন কোনো বিশেষ ইলম অর্জিত ছিল, যা তাদের পূর্বযুগের মনীষীদের কাছে ছিল না। যার ফলে তারা বেশি কথা বলতেন। বরং পরহেজগারির কমতির কারণেই তারা বেশি কথা বলতে ভালোবাসতেন।
যেমন বিখ্যাত তাবেয়ী হাসান বসরী রাহ. কিছু লোককে বিতর্ক করতে দেখে বললেন, ‘এরা এমন লোক, ইবাদাতের প্রতি যাদের বিরক্তি সৃষ্টি হয়েছে। কথা বলা তাদের জন্য অনেক সহজ কাজ। তাই তারা এত বেশি কথা বলছে।’
অন্য বর্ণনায় আছে, ‘বিতর্কের বিষয়ে আমি তোমার চেয়ে বেশি ইলম রাখি। কিন্তু আমি তোমার সাথে বিতর্ক করব না।’
ইবরাহীম নাখয়ী রাহ. বলেন, ‘আমি কখনো বিতর্কে জড়াইনি।’ আব্দুল কারীম জাযারী রাহ. বলেন, ‘পরহেজগার ও আল্লাহওয়ালা ব্যক্তি কখনো বিতর্কে লিপ্ত হয় না।’
জাফর ইবনে মুহাম্মাদ রাহ. বলেছেন, ‘দ্বীনি বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়া থেকে সাবধান থাকো। কেননা, এটি অন্তরকে ব্যতিব্যস্ত করে রাখে এবং কপটতা সৃষ্টি করে।’
উমর ইবনে আব্দুল আযীয রাহ. বলতেন, ‘যখন তুমি ঝগড়া-বিবাদ শুনতে পাবে, তখন নিবৃত্ত থাকো।’ তিনি আরও বলেন, ‘যে ব্যক্তির দ্বীন শেখার উদ্দেশ্য হবে বিবাদ করা, তার ব্যস্ততা বেড়ে যাবে।’ অন্যত্র তিনি বলেন, ’নিশ্চয় পূর্ববর্তী মনীষীরা অনেক ইলম রাখতেন। বিচক্ষণতার কারণে তারা চুপ থাকতেন। যদি তারা বিতর্ক করতে চাইতেন তবে তাদের সেই সাধ্য অনেক বেশি ছিল।’ এই বিষয়ে সালাফদের থেকে আরও অনেক উক্তি পাওয়া যায়।
বইয়ের তথ্য
| নাম | সালাফদের ইলমী শ্রেষ্ঠত্ব |
|---|---|
| ইংরেজি নাম | Salafder Ilmi Shyesthtb |
| লেখক | ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.), আবদুল্লাহ আল মাসউদ |
| প্রকাশনী | মাকতাবাতুল আসলাফ |
| বিষয় | উপদেশমূলক ঘটনাবলী,আদর্শ ছাত্র, আদর্শ শিক্ষক |
| আইএসবিএন | ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.) |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| সংস্করণ | ২০১৮ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!