ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৪টি পাতা পড়ে দেখুন

কিতাবুল ফিতান (প্রথম খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 64050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 320

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বর্তমান যুগটি ফিতনার। যেন অন্ধকার রাতের মত একেকটা ফিতনা আমাদের গ্রাস করে নিচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে ফিতনার আনাগোনা।কেউ যদি ফিতনা সম্পর্কেই না জানে, তবে সে কীভাবে নিজেকে বাঁচাবে ফিতনা থেকে? কীভাবে বাঁচাবে পরিবার-পরিজন ও সমাজকে? আর শেষ যামানার ফিতনাগুলো এতোই ভয়াবহ যে– একজন লোক দিনের প্রারম্ভে মুসলিম থাকবে, কিন্তু দিন শেষে সে পরিণত হবে কাফিরে।আমাদেরকে রাসূলে কারীম ﷺ ১৪শ বছর আগে ফিতনা সম্পর্কে সচেতন করেছেন; আর আমরা এখনো ঘুমিয়ে আছি গাফলতের চাদর মুড়িয়ে। আমরা এখনো স্বপ্ন দেখছি দুনিয়ার ভোগ-বিলাস ও সুখ-সমৃদ্ধি নিয়ে! অথচ ফিতনা আমাদের দরজায় কড়া নাড়ছে।ফিতনা সম্পর্কে রাসূল সা. এর ভবিষ্যতবাণী জানতে ও ফিতনার যুগে করণীয় সম্পর্কে জানতে নুআইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান বইটি হতে পারে সত্যের পথিকদের পথের দিশারী।

যারা ফিতনা সম্পর্কে জানতে চান ও সতর্ক হতে চান, তাদের জন্য বইটি হবে অনন্য।অনূদিত বইটির বিশেষ বৈশিষ্ট্য:১) বইয়ের শুরুতে হাদীস শাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। যা একজন প্রাথমিক সত্যানুসন্ধানী পাঠকের আত্মার খোরাক হবে। ২) হাদীস শাস্ত্রের উৎপত্তি, ক্রমবিকাশ, হাদীস শাস্ত্রের পরিভাষার ব্যাখ্যা প্রভৃতি বিষয়গুলোর সাবলীল খোলাসা উল্লেখ করা হয়েছে। ৩) নুআইম বিন হাম্মাদের উপর আরোপিত অভিযোগের বাস্তবতা ও তার জবাব চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। ৪) প্রতিটি হাদীসের মান, ক্ষেত্র বিশেষে রাবীদের পর্যালোচনা উল্লেখ করা হয়েছে। ৫) অস্পষ্ট অর্থ ও ইঙ্গিতবহ বর্ণনার সাথে যথাযথ ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কিতাবুল ফিতান (প্রথম খণ্ড)
ইংরেজি নাম Kitabul Fitan (1st Part)
লেখক ইমাম নুআইম ইবনু হাম্মাদ রহিমাহুল্লাহ, মুফতী মাহদী খান
প্রকাশনী পথিক প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা ৩৬৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
ইম

লেখক সম্পর্কে

ইমাম নুআইম ইবনু হাম্মাদ রহিমাহুল্লাহ

ইমাম নুআইম ইবনু হাম্মাদ ছিলেন দ্বিতীয় হিজরি শতকের শেষের দিককার আহলুস সুন্নাহর একজন সংগ্রামী ইমাম। তিনি ছিলেন ইমাম বুখারি রহ.-এর উস্তাদ। হাদিসের তলবে তিনি ইরাক, হিজায প্রভৃতি অঞ্চল ভ্রমণ করেন। অবশেষে মিসরে গিয়ে স্থায়ী হন। হাদিসশাস্ত্রে ব্যাপক খেদমত আঞ্জাম দেন। মুতাযিলা, জাহমিয়া ও মুরজিয়াদের ফিতনার সময় সুন্নাহ্র উপর তিনি ছিলেন পাহাড়ের মতো অবিচল। খলিফা মুতাসিম তাকে মুতাযিলা মতবাদ গ্রহণের আহ্বান জানান...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 64050% ছাড়